ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা
১৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জনাব বি. এম. রুহুল আমিন রিমন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) -এর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে অবস্থিত ইচিগো রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরে কোনো ধরনের লেবেল সংযোজন না করে চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া মজুদকৃত বিদেশি খাদ্যোপকরণের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য সংযোজিত ছিল না। একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
উল্লিখিত অনিয়ম ও অপরাধসমূহের বিষয়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে ১,০০,০০০/- (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক জনাব বি. এম. রুহুল আমিন রিমন বলেন, “খাদ্য ব্যবসায়ীদের অবশ্যই খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্যের সব ধরনের বিধিবিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে যথাযথ লেবেলিং এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা ভোক্তার নিরাপদতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খাদ্য নিরাপদতার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানকালে জনাব মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন; জনাব মো. আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল