ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বৈঠকের সময় ছুরি মেরে ব্রিটিশ এমপিকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ১০:৩১

ব্রিটিশ পার্লামেন্টর একজন সদস্য স্যার ডেভিড অ্যামেস তার সংসদীয় এলাকায় একটি মিটিং চলাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। লন্ডন থেকে পূর্ব দিকে লে-অন-সি এলাকায় একটি গির্জায় তার ওপর হামলা হয়। হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে তারা একটি ছুরি উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে তারা আর কাউকে খুঁজছে না।

অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৬৯।

যখন তার ওপর হামলা চালানো হয় তখন তিনি তার নিজের নির্বাচনী এলাকার অফিসে মিটিং করছিলেন। এই অফিসে ভোটাররা এসে এমপির সঙ্গে দেখা করতে পারেন এবং বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করতে পারেন।

পুলিশ বলছে, দুপুর বারোটার পর তারা এই আক্রমণের খবর পান এবং সেখানে ছুটে গিয়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে জরুরি বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেয়, কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে এবিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, “তিনি একজন মহান ব্যক্তি, একজন ভাল বন্ধু এবং একজন দারুণ এমপি। তার গণতান্ত্রিক ভূমিকা পালন করার সময় তাকে হত্যা করা হয়েছে।”

ব্রিটেনে গত পাঁচ বছরে তিনিসহ দু’জন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির একজন এমপি জো কক্স হামলায় নিহত হন। উত্তর ইংল্যান্ডে তার নির্বাচনী এলাকায় প্রথমে তাকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়।
সূত্র : বিবিসি

প্রীতি / প্রীতি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনার আহ্বান তুরস্কের

ইরানগামী জাহাজগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, অডিও প্রকাশ

‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া

বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা

ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর