বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৪৯ লাখ
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও সাত হাজার ৪২৩ জন মারা গেছেন। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্য দাঁড়িয়েছে ৪৯ লাখ চার হাজার ৬৫০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৪৭ হাজার ৬৩০ জন। এতে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ছাড়িয়েছে ২৪ কোটি আট লাখ ২৩ হাজার ৫৭৭ জনে।
শনিবার সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য অনুযায়ী গত একদিনে তিন লাখ ৯৯ হাজার ২৫৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। মোট সুস্থ হলেন ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৮২৬ জন।
গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৬৬ জন। মারা গেছেন এক হাজার ৭০৫ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৩ হাজার ৮৮০ জন মারা গেছেন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ৫২ হাজার ৬৮৭ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৮৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৩ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৬ জনের। এরমধ্যে ছয় লাখ দুই হাজার ৭২৭ জন মারা গেছেন। গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৩৯ জন এবং মারা গেছেন ৫২৬ জন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা