বিমানবন্দরে ৩১ লাখ টাকার স্বর্ণালংকারসহ নারী আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯৯.৬ গ্রাম স্বর্ণালংকারসহ সাথী (২৯) নামে এক নারীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী সময়ে বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ১ নম্বর ক্যানোপী সংলগ্ন এপিবিএন অফিসের সামনের খোলা স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক সাথী পল্লবী, মিরপুরের ২৫ নম্বর বাসা, ১৯ নম্বর রোড, ব্লক-সি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম ইলিয়াছ হোসে। পুলিশের তথ্য অনুযায়ী, তার কাছ থেকে ১৯৯.৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক মোট মূল্য ৩১ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩৪, তারিখ ২০ আগস্ট ২০২৬; এফআইআরটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রুজু করা হয়। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার