ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বেবিচকে বিমান চলাচলের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় CATRAC-এর দ্বিতীয় সভা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-৮-২০২৬ রাত ১১:০
দেশের বেসামরিক বিমান চলাচলে সম্ভাব্য হুমকি ও ঝুঁকি মোকাবিলা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তঃসংস্থা সমন্বয় জোরদারে CATRAC-এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান ও CATRAC সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক।
সভায় সন্ত্রাসবাদ, সাইবার হামলা, Insider Threat, IED ও Drone হামলাসহ উদীয়মান নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিমানবন্দরগুলোর সাইবার নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তথ্যের কার্যকর আদান-প্রদানে।
সভায় জানানো হয়, NCASP ও ATSP-তে Cybersecurity অন্তর্ভুক্ত করা হয়েছে এবং Civil Aviation Cybersecurity Directives জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিমানবন্দরগুলোকে Critical Information Infrastructure (CII) হিসেবে ঘোষণা করা হয়েছে।
আসন্ন ICAO USAP-CMA অডিট সামনে রেখে ঝুঁকি মূল্যায়ন, তথ্য বিনিময় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। Aircraft Search-এর প্রয়োজনীয়তা নির্ধারণে Higher-Risk Designation List (HRDL) প্রণয়নেও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
CATRAC-এর পরবর্তী সভা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী