ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হিরোর নতুন অ্যাডভেঞ্চার বাইক ‘এক্সপালস ২০০ ৪ভি’ ও ‘৪ভি প্রো’


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ২১-৮-২০২৬ রাত ১০:২৩

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে অন ও অফ-রোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ‘এক্সপালস ২০০ ৪ভি’ এবং ‘এক্সপালস ২০০ ৪ভি প্রো’ উন্মোচন করেছে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের দীর্ঘ যাত্রায় যুক্ত হলো এক নতুন মাইলফলক।
​বাংলাদেশে হিরো মোটোকর্পের যৌথ অংশীদার ও পরিবেশক নিলয় মোটরস লিমিটেড। দেশজুড়ে প্রতিষ্ঠান দুটির ৫৬০টিরও বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস আউটলেটের মাধ্যমে বাইক দুটি পাওয়া যাবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিত্রালে বলেন, “বাংলাদেশ শুধু একটি গুরুত্বপূর্ণ বাজার নয়, এটি আমাদের বৈশ্বিক উৎপাদন কার্যক্রমের একটি বড় অংশ। নিলয় মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক কারখানা, সম্প্রসারিত সার্ভিস নেটওয়ার্ক এবং স্থানীয় কর্মীদের নিয়ে আমরা একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলেছি। তরুণদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং সমৃদ্ধ এক্সপালস ২০০ সিরিজ দেশের অ্যাডভেঞ্চার রাইডিং সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে।”
​ইঞ্জিন ও পারফরম্যান্স
ডাকার র‍্যালির অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজের উভয় মডেলেই রয়েছে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন। এটি ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে। এতে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
​উল্লেখযোগ্য ফিচারসমূহ
​তিন মোডের এবিএস (রোড, অফ-রোড ও র‍্যালি)
​টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও ব্লুটুথ কানেক্টিভিটিসহ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার
​ক্লাস-ডি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও এলইডি ডিআরএল
​ব্যাশ প্লেট, হ্যান্ডগার্ড এবং ব্যাগেজ হুকসহ লাগেজ প্লেট
​ডুয়াল-পারপাস টায়ার ও অ্যাডজাস্টেবল সাসপেনশন
​মডেলভেদে স্পেসিফিকেশন ও রং
​এক্সপালস ২০০ ৪ভি: দৈনন্দিন যাতায়াত ও হালকা ট্রেইলের উপযোগী। এতে রয়েছে ৮২৫ মিমি সিট হাইট, ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৯০ মিমি ফ্রন্ট সাসপেনশন ট্রাভেল। রঙ: মেটালিক নেক্সাস ব্লু ও পার্ল ফেডলেস হোয়াইট।
​এক্সপালস ২০০ ৪ভি প্রো: বিশেষ অফ-রোড সক্ষমতার এই মডেলে রয়েছে প্রো অ্যাডজাস্টেবল সাসপেনশন (সামনে ২৫০ মিমি ও পেছনে ২২০ মিমি ট্রাভেল), ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ৮৯১ মিমি সিট হাইট, হ্যান্ডেলবার রাইজার এবং এক্সটেন্ডেড গিয়ার লিভার। রঙ: পার্ল ফেডলেস হোয়াইট।
​মূল্য ও বিক্রয়োত্তর সুবিধা
​এক্সপালস ২০০ ৪ভি: ৩,৩৫,০০০ টাকা
​এক্সপালস ২০০ ৪ভি প্রো: ৩,৬৫,০০০ টাকা
​উভয় মোটরসাইকেলের সঙ্গেই গ্রাহকরা পাবেন ৫ বছরের ওয়ারেন্টি ও বিশেষ ইন্স্যুরেন্স সুবিধা।

এমএসএম / এমএসএম

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার