বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয় তানযীমুল উম্মাহর ছাত্রী রাবেতা
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ’ আন্তর্জাতিক হিফয, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী ও তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার ছাত্রী রাবেতা বিনতে রমজান।
তার এ সাফল্যে বাংলাদেশসহ তানযীমুল উম্মাহ পরিবারে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে এবং সৌদি বাদশাহর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ বছর প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের কুরআনের হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাবেতা বিনতে রমজান বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি তৃতীয় স্থান অর্জন করেন।
গত ১৯ আগস্ট ২০২৬ প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিজয়ী প্রতিযোগীদের সম্মাননা প্রদান করা হয়।
রাবেতা বিনতে রমজানের এ অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।
তার এ অসাধারণ সাফল্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাবেতা বিনতে রমজানের পিতা-মাতা, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এ অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে তানযীমুল উম্মাহ পরিবার।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, রাবেতার এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশ, তার পরিবার, শিক্ষক এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জন্য অত্যন্ত আনন্দ, সম্মান ও গর্বের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তার এ অর্জন দেশের কুরআন শিক্ষার্থী ও হিফয শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী