ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ১:৫০

রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। শনিবার (২২ আগস্ট) তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী গুলশান-বারিধারা লেকের কালাচাঁদপুর অংশে নির্মাণাধীন ২০০ কেএলডি (KLD) ক্ষমতাসম্পন্ন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (এসটিপি) সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি বনানীর ১৮ নম্বর সড়ক এবং কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন লেকের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি লেকের পরিবেশ সংরক্ষণ ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী লেকগুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা, কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন