ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

৩৩ দেশের নাগরিকের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ১০:৫৮

করোনাভাইরাস মহামারীর কারণে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখন যেহেতু বিশ্বব্যাপী টিকা কার্যক্রম চলছে, তাই শর্তসাপেক্ষে ৩৩ দেশের নাগরিকের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি।

তবে শর্ত হচ্ছে- যারা করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন, আগামী ৮ নভেম্বর থেকে কেবল তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। হোয়াইট হাউস এ ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, পূর্ণ ডোজ করোনার টিকা নেওয়া এবং ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনার নেগেটিভ ফল থাকবে, তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকার নিয়মও তুলে নিয়েছে বাইডেন প্রশাসন।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।

যারা ১৪ দিন ব্রিটেন, ইউরোপের একাধিক দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন, তাঁদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ৮ নভেম্বর থেকে পূর্ণ ডোজ করোনার টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না।

হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের তালিকায় যেসব টিকার অনুমোদন রয়েছে, সেসব টিকার গ্রহীতারাই এই নিয়মে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। জরুরি কারণে ভ্রমণের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা, সিনোভ্যাক ও সিনোফার্মের টিকাগ্রহীতারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। সূত্র: বিবিসি

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত