ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ বিকাল ৫:৪৬

ঘটানাটা বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের। তাসকিন আহমেদের ব্যাট থেকে আকাশে উঠেছিল বল। ক্যাচ নিতে ছুটে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। কিন্তু মুহূর্তের মধ্যেই দুজনের সংঘর্ষে ফসকায় ক্যাচ। আর সঙ্গে সঙ্গে তাসকিনকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের আবেদন জানায় অস্ট্রেলিয়া। তখন স্টাম্প মাইকে ধরা পড়ে ক্ষুব্ধ হ্যাজেলউডের কথাও, ‘তুমি সোজা আমার সঙ্গে এসে ধাক্কা খেয়েছো। তুমি জানতে কোথায় যাচ্ছিলে।’ শেষ পর্যন্ত আউট হননি তাসকিন। কিন্তু বিতর্ক থামেনি।

কী ঘটেছিল হ্যাজেলউড ও তাসকিনের মধ্যে?

হ্যাজলউডের করা শর্ট বলটি খেলতে গিয়ে তাসকিন বলটি অনেক উঁচুতে তুলে দেন। সঙ্গে সঙ্গে বলের নিচে যাওয়ার জন্য সামনে ছুটে যান হ্যাজলউড। দেখে মনে হচ্ছিল, বেশ সহজেই ক্যাচটি নিতে পারবেন তিনি।

কিন্তু তাসকিনও বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ক্যাচ নেওয়ার ঠিক মুহূর্তে দুজনের মধ্যে সংঘর্ষ হয়। ফলে হ্যাজেলউড ক্যাচটি ধরে রাখতে পারেননি।

সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা অবস্ট্রাকটিং দ্য ফিল্ড-এর আবেদন করেন। হ্যাজলউডকে তখন বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল। 

ঘটনাটি নিয়ে খেলোয়াড় ও আম্পায়ারের মধ্যে আলোচনা হয়। তবে আম্পায়ার মনে করেন, তাসকিন এমন কিছু করেননি যার জন্য তাকে আউট দেওয়া যায়। ফলে ব্যাটিং চালিয়ে যাওয়ার সুযোগ পান বাংলাদেশের এই ক্রিকেটার।

কেন অবস্ট্রাকটিং দ্য ফিল্ড-এর আবেদন করেছিল অস্ট্রেলিয়া?

বিতর্কের মূল জায়গা ছিল তাসকিন কি ইচ্ছা করে হ্যাজলউডের ক্যাচ নেওয়ার পথে বাধা সৃষ্টি করেছিলেন?

ক্রিকেটের আইনে কোনো ব্যাটার ইচ্ছাকৃতভাবে কথা বা কোনো কর্মকাণ্ডের মাধ্যমে ফিল্ডিং দলের খেলোয়াড়কে বাধা দিলে বা বিভ্রান্ত করলে তাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’-এ আউট দেওয়া যেতে পারে।

তবে শুধু কোনো ফিল্ডারের সঙ্গে ধাক্কা লাগলেই ব্যাটার স্বয়ংক্রিয়ভাবে আউট হবেন-এমন নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডারকে বাধা দিয়েছেন কি না।

এই ঘটনায় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল, তাসকিনের কর্মকাণ্ড ‘অবস্ট্রাকশন’ আউট দেওয়ার মতো যথেষ্ট ছিল না।

অস্ট্রেলিয়া অবশ্য বিষয়টি ভিন্নভাবে দেখেছিল। হ্যাজলউডের বিশ্বাস ছিল, তাসকিন জানতেন তিনি কোথায় দৌড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও আবেদনে যোগ দেন। তাদের যুক্তি ছিল, সংঘর্ষের আগে হ্যাজলউড ক্যাচ নেওয়ার জন্য ভালো অবস্থানে ছিলেন এবং ক্যাচটি তুলনামূলক সহজ ছিল।

পরে ঘটনাটি নিয়ে ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক অস্ট্রেলীয় ব্যাটার সাইমন ক্যাটিচও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এটাকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড দিয়ে সহজেই আউট দেওয়া যেত।’

আর এখানেই তৈরি হয়েছে মূল বিতর্ক। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। 

aliul / aliul

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ

বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর

ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন

সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি

৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শরিফুল

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড