ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ বিকাল ৫:৪৮

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা বাতিল হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বরং এবার সাংবাদিকের সরাসরি প্রশ্নের জবাব দিতে গিয়ে তার করা এক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি হোটেলের বাইরে ইনফান্তিনোকে প্রশ্ন করেন স্কাই নিউজের মার্কিন সংবাদদাতা জেমস ম্যাথিউস। ফিফা সভাপতির কাছে জানতে চাওয়া হয়, ফুটবলের বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি ওঠার পরও তিনি কেন দায়িত্ব ছাড়ছেন না।

এরপর সরাসরি প্রশ্ন ছোড়েন ম্যাথিউস—বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে ইনফান্তিনো কি ফুটবলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন? জবাবে প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে ইনফান্তিনো বলেন, ‘আপনার হেয়ার স্টাইল বেশ সুন্দর। অনেক ধন্যবাদ।’

গাড়িতে ওঠার সময়ও থামেননি ম্যাথিউস। তিনি আবার জানতে চান, সমর্থক ও ফিফার সদস্যরা যখন তার পদত্যাগ চাইছেন, তখন কেন দায়িত্ব আঁকড়ে আছেন ইনফান্তিনো। তখন কালো গাড়িতে উঠতে উঠতে ফিফা সভাপতি ফিরে তাকিয়ে বলেন, ‘সেলুনে আপনার সঙ্গে দেখা হবে।’

ইনফান্তিনোর এমন জবাবের পর নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ফিফার ছয় মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে তিনটি সংস্থা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নিয়ে সভাপতির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ তুলেছে। উয়েফাও ইনফান্তিনোর নেতৃত্বের ওপর ‘আস্থা হারানোর’ কথা জানিয়েছে এবং ফিফার কিছু প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে।

শুধু ফুটবল প্রশাসন নয়, এবার সরব হয়েছেন সমর্থকেরাও। বিশ্বের বিভিন্ন দেশের সমর্থক সংগঠন ইনফান্তিনোর পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশন চালু করেছে। ইতিমধ্যে ফিফার ছয়টি কনফেডারেশনের বিভিন্ন দেশ ও মহাদেশের সমর্থক সংগঠন এতে সমর্থন জানিয়েছে।

সমর্থক সংগঠনগুলোর অভিযোগ, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গোপনে করা হয়েছিল। ফিফার সদস্যদের পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরকেও বিষয়টি নিয়ে অন্ধকারে রাখা হয়েছিল বলে দাবি তাদের।

aliul / aliul

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ

বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর

ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন

সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি

৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা