ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ বিকাল ৬:২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। যেখানে একদিনে ১৮ উইকেটের পতন দেখেছে ক্রিকেট বিশ্ব। যে কারণে উইকেটের মান নিয়েও প্রশ্ন উঠছে। তবে অজি পেসার মিচেল স্টার্ক উইকেটের কোনো সমস্যা দেখছেন না।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে স্টার্ক বলেন, 'মানুষ হয়তো ভাববে ১৮ উইকেট মানেই খারাপ উইকেট। তবে আমার মতে প্রথম দিনের হিসেবে এটা বেশ ভালো উইকেট ছিল। এটা অনেকটা গ্যাবার (ব্রিসবেন) উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গ্যাবায় যেমনটা টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স হয়, আজকেও ঠিক তেমনই ছিল।'

স্টার্ক যোগ করেন, 'আজকে দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরও কিছুটা দ্রুত হবে। বলের শক্ত ভাবটা কিছুটা কমে গেলে সোজা ব্যাটে খেলা সহজ হয়, তবে আজ সারা দিনই বল সুইং করেছে। আজকের ক্রিকেটটা বেশ এলোমেলো মনে হলেও, আমি বলব উইকেটের চেয়ে ভালো বোলিংয়ের কারণেই ১৮টি উইকেট পড়েছে।'

পেসাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন স্টার্ক, 'আমরা ড্রাইভে রান দিতে রাজি ছিলাম কারণ ব্যাটাররা ধৈর্য ধরে খেলছিল, তবে উইকেটের সাহায্যের কারণে বল ফুল লেংথে ফেলে সুইং করাতে পারলে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সুযোগ বেশি ছিল। শেষ পর্যন্ত কাজটা সফল হয়েছে। গত সপ্তাহের থেকে খুব বেশি পরিবর্তন আমাদের করতে হয়নি। তারা ধৈর্য ধরে খেলবে এবং বাইরের বল ছাড়বে -এটা জানা কথা ছিল। তবে আজকের উইকেটে গত সপ্তাহের চেয়ে বেশি সাহায্য ছিল, আমরা কিছু ভালো ক্যাচ নিয়েছি এবং উইকেট তুলেছি।'

স্টার্ক যোগ করেন, 'আমরা দিনের শেষ দুই ওভারেও বল সুইং করতে দেখেছি। সুতরাং, বল যখন সোজা না গিয়ে মুভ করে, তখন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়। এখন মুরগি আগে না ডিম আগে, সেটা ভালো বোলিংয়ের কারণে নাকি ক্যান্ডিশনের জন্য, তা বলা কঠিন।'

aliul / aliul

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ

বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর

ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন

সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি