জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর সময়সূচি আবারও পেছানো হয়েছে। তবে জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনক্ষণ নির্ধারিত হয়েছে আগামী ২৭ আগস্ট।
২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) অংশগ্রহণকারী সব ক্লাবকে প্রথম ধাপের খেলোয়াড় নিবন্ধন শেষ করতে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মূলত বারবার সময় বাড়ানোর পরও বসুন্ধরা কিংস, আবাহনী ও ইয়াং মেন্স ফকিরেরপুল ক্লাব ফিফার খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে না পারায় ঘরোয়া মৌসুমের শুরুটা আবার পিছিয়ে দিতে হয়েছে।
অংশগ্রহণকারী ক্লাবগুলোকে পাঠানো এক চিঠিতে বাফুফে জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। এর আগে টুর্নামেন্টটি ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ঘরোয়া ফুটবল মৌসুমও শুরু হবে ১৮ সেপ্টেম্বর। যা পূর্বনির্ধারিত ২৫ আগস্টের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেছে।
ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
এদিকে, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডো থাকায় জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট থেকে শুরু করার নির্দেশনা দিয়েছে বাফুফে।
ঘরোয়া সূচিতে এরপর আরও একটি বিরতি তৈরি হবে ফর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের কারণে। মহাদেশীয় এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাফুফে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে ফর্টিস এফসির ম্যাচগুলো লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর আয়োজন করা হবে।
এরপর ঘরোয়া ফুটবলে আবারও বড় ধরনের বিরতি আসবে সাফ চ্যাম্পিয়নশিপের কারণে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর। যার আয়োজক বাংলাদেশ।
aliul / aliul
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ
বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর
ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল