ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ রাত ৮:৩৫

শুরুতেই ম্যাচের ভাগ্যটা লিখে দিয়েছিলেন বাংলাদেশ এইচপি দলের বোলাররা। নেপাল ‘এ’ দলের স্কোরবোর্ডে ১৩ রান উঠতেই পড়ে গিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ২০ ওভারে ৯ উইকেটে তাদের সংগ্রহ থামে ৯৯ রানে। এরপর গল্পের বাকি অংশটুকু লিখলেন জিসান আলম। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের এই ব্যাটার নেপালের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন। মাত্র ২৯ বলেই তুলে নিলেন ফিফটি। শেষ পর্যন্ত ৫৮ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ এইচপি দল। টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসর শুরু হলো তাদের প্রত্যাশিত জয় দিয়ে।

১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলে ফেলে বাংলাদেশ। তৃতীয় ওভারে হাবিবুর রহমান সোহান আউট হলেও বাংলাদেশের রানের গতি থামেনি। এরপর জিসানের ব্যাটেই ম্যাচটা হয়ে ওঠে একপেশে। তিনি তৃতীয় উইকেটে নামা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন। নেপালের বোলারদের ওপর চাপ বাড়িয়ে মাত্র ২৯ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন জিসান। তার সঙ্গে অপরাজিত ছিলেন আরিফুলও—২৭ বলে তার রান ৩৪। মাত্র ১০.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক ইরফান শুক্কুর। অধিনায়কের সিদ্ধান্তকে শুরু থেকেই সঠিক প্রমাণ করতে থাকেন বাংলাদেশের বোলাররা। একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল। মাত্র ১৩ রানের মধ্যেই ৫ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।

এই ধাক্কার পর নেপালের ইনিংসকে কিছুটা সামলানোর চেষ্টা করেন কুশল ভুর্তেল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানও আসে তার ব্যাট থেকেই। সাহাব আলম করেন দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান। বিপিন খত্রী অপরাজিত থাকেন ১১ রানে। তবে ভুর্তেলের চেষ্টা নেপালের ইনিংসকে খুব বেশি দূর নিতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রানেই থামে তাদের ইনিংস।

বাংলাদেশের জন্য টপ এন্ড টি-টোয়েন্টির মঞ্চটি অবশ্য নতুন নয়। এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে খেলছে তারা। আগের দুই আসরের একটিতে ফাইনালেও উঠেছিল বাংলাদেশ। তবে শিরোপা জেতা হয়নি।

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স