ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১২:২০

গোল পেলেন লিওনেল মেসি। কিন্তু আবারও জয় না পেয়েই মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিরকে।

ঘরের মাঠে রবিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় নেই তাদের। 

ম্যাচে দাপট দেখায় মায়ামি। প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে একটির বেশি গোল তারা পায়নি।

অন্য দিকে গোলের জন্য ৪ শট করে ২টি পৌঁছায় জালে। 

ম্যাচের ১১ মিনিটে ১৯ মিনিটে রদ্রিগো দে পলের পাসে ফাঁকায় বল পান লুইস সুয়ারেজ। কিন্তু বাইরে মেরে বসেন তারকা স্ট্রাইকার।

বিরতিতে যাওয়ার আগে মেসির পাস থেকে একাধিক সুযোগ পান আরেক স্ট্রাইকার জার্মান বার্তেরামি। কিন্তু এবারও ঠিকঠাক ফিনিশিং করতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৮ মিনিটের সময় সম্ভাব্য চোটের কারণে মাঠ ছেড়ে যান মায়ামির লেফট ব্যাক সার্জিও রেগুইলন। এটিই যেন বিপদ ডাকে দলের জন্য।

পরের মিনিটেই লিড নেয় সফরকারীরা। নিজেদের মধ্যে দারুণ কিছু পাসে বল আদানপ্রদানের পর ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন জশ সার্জেন্ট।

মিনিট তিনেক পর তাদের আরেকটি আক্রমণের পর ফিরতি বল জালের খুব কাছে পেয়ে যান ডেরেক এতিয়েন। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের ৮১ মিনিটে আরও বাড়তে পারতো মায়ামির বিপদ। গোল লাইন থেকে জর্জি মিহালোভিচের শট ফিরিয়ে দেন ইয়ান ফ্রে।

এর পরের মিনিটে দে পলের ডিফেন্সচেরা পাস ধরে ডি-বক্সের মধ্যে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান মেসি। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল। আর সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির এটি ৯২৩তম গোল।

তবে এরপর আর গোল করতে না পারায় কাজে লাগেনি মেসির গোল। ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল। 

aliul / aliul

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম