ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৫

টেস্ট ফরম্যাট একটা সময় আক্ষেপের নাম ছিল বাংলাদেশের। ধীরে ধীরে সেই দৃশ্যে বদল আসতে শুরু করেছে। টেস্ট র‌্যাঙ্কিংই এর সর্বশেষ প্রমাণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৫১ রানে হারলেও প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর র‌্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

সিরিজ ১-১ সমতায় শেষ করার পর তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।  সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১,৮৭৮ পয়েন্ট, আর রেটিং ৭৮। বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১২৬। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করেই বাংলাদেশের এই ঐতিহাসিক উত্থান। যাদের আগের অবস্থান ছিল ৯!

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দ্বিতীয় জয়।

aliul / aliul

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের