ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ১:৪৫

৯৪ বছরে অস্ট্রেলিয়ায় সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট হয়ে গেল। মাত্র ৭৫০ বলেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। পিচের মান নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এনিয়ে উত্তর দিলেন।

দুই দিন শেষ হওয়ার আগে ম্যাচের ফল হয়ে গেছে। আইসিসি কী রেটিং দেয়, তা দেখার অপেক্ষা। কিন্তু ম্যাচ শেষে কামিন্স বলছিলেন, ‘আসলে আমার মনে হয় ভালো পিচ ছিল। কিছুটা পেস ও বাউন্স ছিল। অনেক অনেক ভালো উইকেট ছিল। আজকে ভালো ব্যাটিং উইকেট ছিল। আজকে পর্যন্ত পিচ বেশ ধারাবাহিক ছিল। কালকে বা চতুর্থ দিনে গিয়ে হয়ত আরও খারাপ হতে পারত।’

ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন স্টার্ক। তার পারফরম্যান্স জয়ের কাজ সহজ করে দিয়েছে বললেন অধিনায়ক, ‘আসলে না। এভাবে ভেবে তো আর খেলা শুরু করা যায় না। উইকেট বেশ ভালো ছিল। সবকিছু যেভাবে কাজে লেগেছে তাতে দারুণ খুশি। তবে মিচেল স্টার্ক শুরুর দিকেই আমাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিল। তার গড়ে দেওয়া ভিতের ওপর ভর করেই আমরা এগিয়েছি। শুরুতে বড় লিড পেয়ে গেলে (অনেকটা এগিয়ে যাবেন)। শুরুর অর্ধেই আমরা বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে পেরেছিলাম।’

 

aliul / aliul

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের