ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ দুপুর ৪:৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম টেস্টে জিতেছিল বাংলাদেশ। তবে পরের টেস্টেই হেরেছে। আর অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ হয়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকলেও শুবমান গিলদের ফাইনালে ওঠার পথ কিছুটা সহজ হয়েছে। অন্যদিকে, শীর্ষস্থান আরও শক্ত করেছে অস্ট্রেলিয়া।

১০টি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ এখন ৮০। প্যাট কামিন্সের দল আছে তালিকার এক নম্বরে। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে টেম্বা বাভুমাদের পয়েন্ট শতাংশ ৭৫। ছয়টি টেস্ট খেলে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও চতুর্থ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে ছয়টি টেস্ট খেলার পর নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৫৫.৫৬। আর বাংলাদেশের পয়েন্ট শতাংশ কমে যাওয়ায় ভারতের সঙ্গে ব্যবধানও অনেকটাই কমেছে।

১০টি টেস্ট খেলে ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এখন ব্যবধান খুব বেশি নয়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে পারলে বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত।

শ্রীলঙ্কা আছে ছয় নম্বরে। ছয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জিতেও সাত নম্বরেই রয়েছে ইংল্যান্ড। ১৪টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ২৯.৭৬।

তালিকার শেষ দুই স্থানে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ১২টি টেস্ট খেলে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সাতটি টেস্ট খেলে ১৯.০৫ শতাংশ পয়েন্ট নিয়ে সবার শেষে পাকিস্তান।

শেষ দুই দলের জন্য অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা আগেই বন্ধ হয়ে গেছে। ফলে এখন লড়াইটা মূলত শীর্ষ চার দলের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করার।

aliul / aliul

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?