‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। রবিবার দুপুরে পাঁচ সদস্যের দলটি স্টেডিয়ামে প্রবেশ করে মাঠসহ পুরো স্থাপনা ঘুরে দেখেছে। তাদের মধ্যে সন্তুষ্টির ছাপও দেখা গেছে। সামনে যেকোনও সময় বাংলাদেশের বিপক্ষে এই মাঠে খেলার ইচ্ছা পোষণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তাদের সঙ্গে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বক্ষণ... সবকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যেকোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়।’
এরপর তিনি বলেন, ‘তাদেরকে আমরা বুঝিয়েছি মাঠের কাজ চলমান, আর হয়তো টু উইকসের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিংরুম, তারা আমাদের পুরা স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে।’
ব্রাজিলের প্রতিনিধি দল আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে জানিয়ে ইকবাল হোসেন বলেন, ‘এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। এবং তারা তাদের মতামতটা এখনই পুরাপুরি দিয়ে যায়নি, তারা মতামত দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আসলে তাদের পরিকল্পনাটা কী। তবে এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়ামটাকে দেখে গেছে এবং প্রাথমিকভাবে বলেছে যে যেকোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়।’
সেপ্টেম্বর-অক্টোবরে ব্রাজিলের ভারতে থাকার কথা। এর আগে বাংলাদেশে এসে অনুশীলন করা কিংবা এ ধরনের কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, ‘তারা বলেছে যে তারা বাইরের কোনো দেশের সাথেও আমাদের এখানে এসে এটা নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং আমাদের বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়াটা পরে জানাবে। তারা আজকে মাঠ, স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে। এবং তারা আজকে রাতেই চলে যাবে, এটা শুধু দেখার জন্যই আসছে।’
পরিদর্শন সম্পর্কে বাফুফের এই কর্মকর্তা জানান, ‘তারা পুরা মাঠটা ঘুরে ঘুরে দেখেছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কি আছে, পানি... পানি কিভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলা... ঘাসগুলা দেখছে। আর এখানে মাঠে যারা কাজ করছে তাদেরকে ডেকে নিয়েও কথা বলছে যে এর পরবর্তী কাজটা কী। তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে এখন আমাদের মাঠের যে কাজ রয়ে গেছে, এই কাজটা হয়তো টু উইকসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আমাদের মাঠে যারা কাজ করছে, উনিও বুঝিয়েছে। বুঝানোর পর ওরা কিন্তু সব ঘুরে ঘুরে সবকিছু দেখেছে। আর ড্রেসিং রুমগুলা দেখেছে, প্লাস হলো গ্যালারি দেখেছে, মিডিয়া বক্স দেখেছে, পুরাটা দেখছে। ওই গ্যালারিতে গিয়ে চেয়ারে বসে দেখেছে।’
মাঠ পরিদর্শন শেষে বাফেুফে সভাপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রতিনিধি দলের।
aliul / aliul
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ