‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
সাত বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে এই সপ্তাহেই বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ইতিহাদে দীর্ঘ সময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। তার বিদায় তাই স্বাভাবিকভাবেই সিটির মাঝমাঠে তৈরি করেছে বড় শূন্যতা।
তবে রদ্রির জায়গা পূরণ নিয়ে খুব বেশি চিন্তিত নন চেলসি কোচ এনজো মারেসকা। বরং তার বিশ্বাস, বড় খেলোয়াড়ের বিদায়ের পর নতুন প্রতিভাকে তুলে আনার পথ ম্যানচেস্টার সিটির জন্য নতুন কিছু নয়।
রোববার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে সিটি। তার আগে রদ্রির বিকল্প খোঁজা নিয়ে প্রশ্ন করা হলে মারেসকা বলেন, ‘নতুন রদ্রিকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এটাই বাস্তবতা।’
রদ্রি সিটিতে যোগ দেওয়ার সময়ও অবশ্য আজকের রদ্রি ছিলেন না। মারেসকার কথায়, ‘রদ্রি যখন এখানে এসেছিল, তখন সে ব্যালন ডি’অর, চ্যাম্পিয়নস লিগ কিংবা ক্লাব বিশ্বকাপ—কোনোটিই জেতেনি।’
সিটির জার্সিতে খেলেই ধীরে ধীরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন রদ্রি। জেতেন একের পর এক বড় শিরোপা, সর্বশেষ ২০২৪ সালে পান ব্যালন ডি’অরও। তাই তার জায়গায় নতুন কাউকে খুঁজে নেওয়ার কাজটিও যে সহজ হবে না, সেটি জানেন মারেসকা।
তবে ইতিহাসই তাকে আশাবাদী করছে। রদ্রির আগেও সিটিকে বড় খেলোয়াড়ের বিকল্প খুঁজতে হয়েছে। মারেসকা বলেন, ‘রদ্রি যখন এখানে এসেছিল, এরপর সে অনেক গুরুত্বপূর্ণ অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য হবে নতুন রদ্রিকে খুঁজে বের করার চেষ্টা করা।’
এরপর সিটির আরও পুরোনো এক অধ্যায়ের কথা মনে করিয়ে দেন মারেসকা। তার কথায়, ‘গত রাতে ভাবছিলাম, যখন ডেভিড সিলভা এখানে ছিল, তখন সবাই চিন্তিত ছিল। এরপর কেভিন (ডি ব্রুইনে) এল।’
অর্থাৎ একজন কিংবদন্তির বিদায়ে শূন্যতা তৈরি হলেও সেটিই শেষ কথা নয়। সিটির ইতিহাসে বারবার দেখা গেছে, বড় খেলোয়াড়ের জায়গা শেষ পর্যন্ত অন্য কোনো প্রতিভা এসে পূরণ করেছে। রদ্রির ক্ষেত্রেও সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চান মারেসকা।
aliul / aliul
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?