ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৬ বিকাল ৭:২৪

এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার এফসি শেষ ম্যাচে জয় পেয়েছে। প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে গুয়ামের ক্লাব রোভার্স এফসিকে ৮-০ গোলে হারিয়েছে রাজশাহী। যদিও বাংলাদেশের ক্লাবের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে গত ম্যাচ হেরেই। রোভার্স গ্রুপ পর্বের তিন ম্যাচে ৩৩ গোল হজম করেছে!

‎তৃতীয় মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের লং শটে রাজশাহী লিড নেয়। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। ২৫ মিনিটে আবারও গোল করেন তহুরা। প্রথমার্ধেই রাজশাহী এগিয়ে যায় ৩-০ গোলে।

‎৫২ মিনিটে মনিকা চাকমার পাস থেকে দারুণ ড্রিবল করে পোস্টের কোনাকুনি দিয়ে গোল করেন স্বর্ণা রানী। ‎এর এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা, গোলকিপারকে একা পেয়ে সুযোগটি কাজে লাগান তিনি। ৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা।

৭১ মিনিটে রাজশাহী পায় সপ্তম গোল। রোভার্সের এলোমেলো রক্ষণকে কাজে লাগিয়ে একাই লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার সিনিয়র। যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র আরও একটি গোল করলে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় রাজশাহীর।

রাজশাহী ‎প্রথম ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসির কাছে ২-১ গোলে হারে। 

aliul / aliul

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত