নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর হুট করে হুলিয়ান আলভারেজের মাঠ ছেড়ে চলে যাওয়াটি ক্লাবেরই সিদ্ধান্ত ছিল— এমনটাই জানিয়েছেন দলটির কোচ দিয়েগো সিমেওনে।
রবিবার মেট্রোপোলিতানো স্টেডিয়ামে ১০ জনের দল নিয়ে খেলা অ্যাতলেটিকোর হয়ে গিউলিয়ানো সিমেওনের কাছাকাছি রেঞ্জ থেকে করা গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি। গোলটি উদযাপনের মধ্য দিয়ে মাঠে উন্মাদনা ছড়িয়ে পড়ে।
তবে অ্যাতলেটিকোর অন্য খেলোয়াড়েরা যখন মাঠজুড়ে থাকা নিজেদের সমর্থকদের উদ্দেশে করতালি দিচ্ছিলেন, তখন ক্যামেরা প্যান করে আলভারেজকে দেখায়—যিনি দ্রুত মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন।
ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই ফরোয়ার্ডের জন্য দিনটি বেশ কঠিন ছিল। ৬৬তম মিনিটে গোলদাতা মার্ক পুবিলের বদলি হিসেবে মাঠে নামার পর থেকেই পুরোটা সময় দর্শকরা তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে থাকে।
২০২৪ সালে অ্যাতলেটিকোতে যোগ দেওয়া এই আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে ক্লাবের সম্পর্ক ভালো যাচ্ছে না। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই তার প্রতি আগ্রহ দেখিয়েছে, অন্যদিকে আর্সেনালের নামও এই দৌড়ে শোনা যাচ্ছে।
আলভারেজের এমন হুট করে হেঁটে চলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে দলের কোন সিমেওনে ব্যাখ্যা করে বলেন, ক্লাবের লোকজন আমাকে জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষই তাকে গ্যালারি এবং সমর্থকদের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাব থেকেই তাকে সরাতে এবং আলাদা করে ড্রেসিংরুমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাঠে থাকা সময়ে আলভারেজের পায়ে মাত্র ১২ বার বলের স্পর্শ ছিল, যার মাধ্যমে তিনি মাত্র একটি শট নিতে পেরেছিলেন এবং একটি গোল করার সুযোগ তৈরি করেছিলেন।
আলভারেজের এই ধরনের আচরণ নিয়ে উদ্বেগজনক কিছু আছে কি না জানতে চাইলে সিমেওনে সংক্ষেপে জবাব দেন, আমি হুলিয়ানের বিষয়ে সব প্রশ্নের উত্তর দেবো না। আমি আপনাদের উদ্বেগ বুঝতে পারছি, তবে আমরা চাইলে ম্যাচ নিয়ে কথা বলতে পারি।
অ্যাতলেটিকো কোচ পয়েন্ট ভাগাভাগির পর দলের ভেতরে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমার মনে হয় আমি বেশ স্পষ্টভাবে বলেছি— আমাদের একসঙ্গে থাকা দরকার। যখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম, তখন আমরা বড় অর্জনগুলোর দিকে এগোতে পেরেছি। আমাদের স্ট্রাইকার দরকার। দলে তা আছে এবং আমাদের এদের দেখভাল করতে হবে।
উপভোগ্য এই লড়াইয়ের ৫৯তম মিনিটে মার্ক পুবিলের দুর্দান্ত এক কার্লিং শটে লিড নেয় অ্যাতলেটিকো। কিন্তু সাত মিনিট পর পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জেরার্ড মোরেনো।
এর পর পেনাল্টি বক্সের ভেতর জর্জ মিকাউতাদজে-কে ফেলে দেওয়ার অপরাধে রবিন লে নরমাড লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে জর্জ চমৎকার ফিনিশিংয়ে বল নিচের ডান কোণায় পাঠিয়ে দেন। তবে অ্যাতলেটিকো হাল ছাড়েনি। ৮৫তম মিনিটে অ্যালেক্স বায়েনা বাড়ানো বল ধরে গিউলিয়ানো সিমেওনে গোলকিপার লুইস জুনিয়রকে পরাস্ত করলে সমতায় শেষ হয় ম্যাচটি।
সিমেওনে আরও যোগ করেন, ম্যাচটি বিশ্লেষণ করলে দেখা যাবে দল শুরু থেকেই নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। অবালাকের দারুণ সব সেভ করার পাশাপাশি দল রক্ষণভাগে বেশ ভালো পারফর্ম করেছে। প্রতিপক্ষ দলে আক্রমণাত্মক এবং দক্ষ খেলোয়াড় ছিল, তারপরও আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি।
aliul / aliul
প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ