ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১১:৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে দেশে ফিরে কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। 

আসছে সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে ভারতীয় দল যদি না আসে তাহলে এই সময়ে স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন শান্ত-লিটনরা। তবে অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ত সূচি শুরু হবে বাংলাদেশ দলের জন্য।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে টাইগাররা। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান এই ওয়ানডে সিরিজে যোগ হতে পারে জিম্বাবুয়ে দল। 

জিম্বাবুয়ে যদি খেলতে রাজি হয় তাহলে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজটি পরিণত হবে ত্রিদেশীয় সিরিজে। সেক্ষেত্রে বেড়ে যাবে ম্যাচের সংখ্যাও। এখন জিম্বাবুয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আয়োজকরা। তারা সম্মতি দিলে অক্টোবরের শুরুতেই আয়োজিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। 

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স