ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ১২:৪৭

ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়াই করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উয়েফা প্রধান আলেকজান্ডার সেফেরিন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের নির্বাচনে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। এরপর থেকেই ইনফান্তিনোর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে প্রায় সব দেশের ফেডারেশনই। ফিফা প্রেসিডেন্টের পাশে নেই উয়েফা সভাপতি সেফেরিনও।

সেফেরিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ইনফান্তিনোর স্থলাভিষিক্ত হতে আগ্রহী নন। তিনি উয়েফায় কাজ করতে ভালোবাসেন এবং বর্তমানে তার এই পদে থাকাটাই বেশি নির্ভরযোগ্য।

সেফেরিনের মতে, আগামী মার্চে হতে যাওয়া ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী দাঁড়িয়ে যেতে পারেন। কারণ কেবল রাজনৈতিক দলই নয়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের ফুটবল কমিউনিটির সমর্থন হারিয়েছেন ইনফান্তিনো।

বিশ্বকাপের শেয়ার বিক্রির এই প্রস্তাবিত পরিকল্পনার তীব্র সমালোচনা করে সেফেরিন বলেন, এটি ২০২১ সালের ইউরোপিয়ান সুপার লীগ পরিকল্পনার চেয়েও ভয়াবহ। এতে ফুটবলটাই বিক্রি হয়ে যেত।

aliul / aliul

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল