ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ২:২৯

ব্রাজিলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল ঢাকার দুটি স্টেডিয়াম ঘুরে গেছেন। ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে তারা। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ নিয়ে আশাবাদী।
 
ব্রাজিল আগামী ২৫ এবং ২৯ সেপ্টেম্বর যথাক্রমে টাউনসভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে সফরের অংশ হিসেবে ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তারা ভারতের মুখোমুখি হবে।

সিবিএফ প্রতিনিধি দলের ঢাকা সফরের পর থেকেই গুঞ্জন চলছে , পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে, অথবা ভারতে রওনা হওয়ার আগে একটি অনুশীলন সেশনে অংশ নিতে পারে।

ভারতে সফরের আগে বা পরে ব্রাজিলের ঢাকায় প্রীতি ম্যাচ খেলা বা অনুশীলন সেশন আয়োজনের সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমকে তাবিথ বলেন, ‘উত্তর হলো হ্যাঁ। আমরা সব ধরনের বিকল্প নিয়েই আলোচনা করেছি।’

তাবিথ আরও জানান, সিবিএফ প্রতিনিধি দল বাংলাদেশের ব্রাজিলীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছে। উভয় পক্ষ অবকাঠামো, পিচ উন্নয়ন, যৌথ কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্স এবং প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

তিনি বলেন, ‘সিবিএফ প্রতিনিধি দল রবিবারে ঢাকা সফর করে এবং বেশিরভাগ সময় জাতীয় স্টেডিয়াম, কয়েকটি হোটেল এবং বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা পরিদর্শনে ব্যয় করে।’

প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ও সংলগ্ন এলাকাগুলো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য মানের বলে মনে করেছে। তবে ড্রেসিংরুম, কারিগরি স্টাফদের এলাকা এবং প্রবেশ ও প্রস্থান গেটের নিরাপত্তাসহ অতিরিক্ত কিছু অবকাঠামোগত উন্নতির প্রয়োজন রয়েছে। তারা জানায়, এ বিষয়গুলো খুব অল্প সময়ের মধ্যে এবং সামান্য প্রচেষ্টাতেই সমাধান করা সম্ভব।

তিনি আরও যোগ করেন, ‘প্রতিনিধি দল সোমবারে রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেছে এবং এই সপ্তাহেই সিবিএফ-এর কাছে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে জমা দেবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলীয় জাতীয় দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশকে একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্রাজিলের ব্যবহার করার সম্ভাবনা খতিয়ে দেখতে বাফুফে শিগগিরিই সিবিএফ-এর সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করবে।’

এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছে বাফুফে।

বাংলাদেশ এই টুর্নামেন্টে কমপক্ষে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে, সাথে স্থান নির্ধারণী ম্যাচ খেলারও সম্ভাবনা রয়েছে। একই ফিফা উইন্ডোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঢাকায় প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হলে, বাংলাদেশ তাদের ব্যস্ত সূচির মাঝে সেই সময় বের করতে পারে কি না তা এখন দেখার বিষয়।

aliul / aliul

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!