ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ দুপুর ৩:৫৬

ভারত ও শ্রীলঙ্কার কলম্বো টেস্টের প্রথম দিনের বিতর্কিত ঘটনায় শাস্তি পেলেন ব্যাটার যশস্বী জয়সওয়াল ও বোলার আসিথা ফার্নান্ডো। আইসিসি তাদেরকে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আইসিসি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লংঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন দুই খেলোয়াড়। জয়সওয়াল ও ফার্নান্ডোকে ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে। গত ২৪ মাসে দুই খেলোয়াড় কোনো অপরাধ করেননি।

ঘটনা ঘটে ভারতের ব্যাটিং ইনিংসের ১৭তম ওভারে যখন ফার্নান্দো জয়সওয়ালকে আউট করেন। ভারতীয় ব্যাটার প্যাভিলিয়নে ফেরার সময় লঙ্কান বোলারের কোনো এক কথায় তার দিকে এগিয়ে আসেন। দুজনের মধ্যে বাগবিতণ্ডার পর তারা মাথা দিয়ে ঠোকাঠুকি করেন। 

দুই খেলোয়াড়ই তাদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।

aliul / aliul

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন