ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ বিকাল ৫:২০

নামিবিয়া সফরে তরুণদের পরখ করতে চায় দক্ষিণ আফ্রিকা। নেতৃত্বেও আনা হয়েছে পরিবর্তন। 

২৮ আগস্ট নামিবিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে প্রোটিয়ারা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে এবং তারপর স্বাগতিকদের সঙ্গে একটি ওয়ানডে সিরিজেও অংশ নেবে। এই সফরে প্রোটিয়াদের অধিনায়ক করা হয়েছে বিয়র্ন ফোরটুইনকে।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন অলরাউন্ডার ডুয়ান জানসেন। তিনি আবার দক্ষিণ আফ্রিকা তারকা মার্কো জানসেনের যমজ ভাই। দক্ষিণ আফ্রিকার সাদা বলের দুটি ঘরোয়া প্রতিযোগিতাতে চমৎকার ফর্মে ছিলেন তিনি। ৫০ ভারের প্রতিযোগিতায় টাইটান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অলরাউন্ডার ইয়াথান বোশ টি-টোয়েন্টি স্কোয়াডে আরেক নতুন মুখ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন কনর এস্তারহুইজেন, জর্ডান হারমান ও এনকোবানি মোকোয়েনা। জর্ডানের সঙ্গে তার ভাই রুবিন হারমানও আছেন দলে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, জ্যাসন স্মিথ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে শুরুতে থাকলেও ইনজুরি নিয়ে ছিটকে গেছেন। তার স্থলাভিষিক্ত ঘোষণা করেনি তারা।

দক্ষিণ আফ্রিকা সাদা বলের স্কোয়াড: বিয়র্ন ফোরটুইন, ইয়াথান বোশ, ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনর এস্তারহুইজেন, জর্ডান হারমান, রুবিন হারমান, ডুয়ান জানসেন, কেনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জ্যাসন স্মিথ (সুস্থতার ভিত্তিতে ওয়ানডেতে) ও প্রেনেলান সুব্রায়েন।

aliul / aliul

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!