ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৬ বিকাল ৫:২২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরে ফিটনেস ক্যাম্প এবং স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার বড় দুটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শুরুতে রয়েছে নারী এশিয়া কাপ। যে জন্য আজ সোমবার হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন।

আগামী বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মিরপুরে ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। জানিয়েছেন নারী বিপিএল আয়োজন প্রসঙ্গে।

বাবু বলছিলেন, 'বিপিএলের গভর্নিং কাউন্সিল আছে, তারা সিদ্ধান্ত নেবে যে নারী বিপিএল করবে কি না। তবে যদি তারা সিদ্ধান্ত নেয় যে করবে, তাহলে আমাদের মেয়েরা প্রস্তুত আছে খেলতে।'

পরে নারী দলের লঙ্গার ভার্সন খেলা নিয়ে এই বিসিবি পরিচালক জানান, 'লঙ্গার ভার্সন ক্রিকেটে মেয়েদেরকে আরও অভিজ্ঞ করা যায় সেটার ব্যাপারেও ভাবছি আমরা। এখন যে ক্যালেন্ডার আছে, এইটা দেখে আমরা বের করব যে কোনো সময়ে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা যায়।'

কিছুদিন আগে ছেলেরা অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে। নারী দলেরও সক্ষমতা রয়েছে অজি নারীদের হারানোর জানালেন বাবু, ‘অস্ট্রেলিয়া এখনো অনেক ওপরে, তবে অন্যান্য দেশগুলোকে হারানোর সক্ষমতা আমাদের মেয়েদের আছে, ইনশাআল্লাহ।’

aliul / aliul

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!