ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বহু আগেই মৃত্যু হয়েছে আখুন্দজাদার!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ২:৪৩

বেঁচে নেই তালেবান নেতা আখুন্দজাদা। ২০২০ সালে পাকিস্তান বাহিনীর হাতে মৃত্যু হয়েছে তার। এমনটি জানিয়েছে প্রবীণ তালেবান নেতা আমির আল মুমিনিন।

২০১৬ সালে মোল্লা আখতার মনসুর এক ড্রোন হামলায় নিহত হলে তালেবান প্রধান হন আখুন্দজাদা। সাম্প্রতিক কালে বারবার আফগানিস্তান প্রসঙ্গ এলেই উঠে এসেছে তার নাম। তালেবান কাবুল দখল করার পর থেকেই আখুন্দজাদাকে নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও তালেবানের এই শীর্ষ নেতাকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। ইন্টারনেটেও তার একটি মাত্র ছবি দেখা গেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই সন্দেহ ছিল, আদৌ বেঁচে আছে তো আখুন্দজাদা? এবার সেই প্রশ্নের জবাব আসলো ‘না’। অনেক আগেই মৃত্যু হয়েছে তার।

প্রবীণ তালেবান নেতা আমির আল মুমিনিন সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান বাহিনীর হাতে ২০২০ সালেই মৃত্যু হয়েছিল আখুন্দজাদার। 

তালিবানের দাবি, পাক সেনা পরিচালিত এক আত্মঘাতী হামলাতে ২০২০ সালে মৃত্যু হয় আখুন্দজাদার। 

২০১৬ সালে মোল্লা আখতার মনসুর এক ড্রোন হামলায় নিহত হলে তালেবান প্রধান হন আখুন্দজাদা। এই অবস্থায় তালেবান আফগানিস্তান দখল করার পর সরকারের সম্ভাব্য তালেকায় বারবার উঠে আসে আখুন্দজাদার নাম। তবে জল্পনা যতই হোক, সরকার পরিচালনায় দেখা যায়নি তাকে। এ নিয়ে তীব্র হতে থাকে আখুন্দজাদার মৃত্যুর জল্পনা। 

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সূত্রে জানা গেছে যে, পাক সেনাদের হাতে মৃত্যু হয়েছে আখুন্দজাদার। তবে সেই বিষয়ে কোনও কথা বলেনি তালেবান।

কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিল আখুন্দজাদা। নারীদের বিষয়েও চরমপন্থা অবলম্বনের পক্ষপাতী ছিল এই তালিব নেতা। ২০১৬ সাল থেকে তালেবানের যে কোনও রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় ক্ষেত্রে শেষ কথা বলতেন তিনিই। আফগানিস্তানের কান্দাহারে বাস করত আখুন্দজাদা। কোনওদিনই বিদেশ যাননি আখুন্দজাদা। এমনকি আন্তর্জাতিক বিষয়ে কোনও জ্ঞানই তার ছিল না বলে জানা যায়।

এদিকে আফগানিস্তান তালেবানের দখলে চলে যাওয়ার পর থেকেই দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। যা শুরু হয়েছিল কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী হামলা দিয়ে। গত সপ্তাহে আফগানিস্তানের কুন্দুজে একটি শিয়া মসজিদে হামলা চালানো হয়। একই ভাবে এই শুক্রবারও কান্দাহারের এক শিয়া মসজিদে হামলা চালায় আইএস-খোরাসান জঙ্গিরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত