ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দেবীর গায়ে ১৬ কেজি ওজনের সোনার শাড়ি!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ২:৪৪

দেখতে দেখতে শেষ হল পূজার দিনগুলো। আর দশমীতে বাড়িও চলে গেলেন উমা। এই বিদায়কালে মাকে অবিশ্বাস্যভাবে অমূল্য বসনে সাজিয়েছে ভারতের পুণের মহালক্ষ্মী নামের একটি মন্দির। এক-দুই নয়, একেবারে ১৬ কেজি ওজনের শাড়ি পড়িয়েছে মাকে!

এই মন্দিরে গত ১০ বছর ধরেই বিজয়াতে ১৬ কেজির সোনার শাড়ি ওঠে দেবীর গায়ে। যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই এবারও দশমীতে সংবাদের শিরোনাম মন্দিরটি।

মন্দিরের একজন সেবায়েত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ২০১১ সালে এক ভক্ত দক্ষিণ ভারতের এক স্বর্ণকারের কাছ থেকে শাড়িটি তৈরি করিয়েছিলেন। যিনি মায়ের কাছে শাড়িটি দান করেন। তারপর থেকেই দশমীতে দুষ্টের দমন মুহূর্তে এই শাড়িতে সেজে ওঠেন দেবী।

চলমান করোনাভাইরাস পরিস্থিতি উপেক্ষা করেই ‘সোনার মহালক্ষ্মী’ দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। যদিও মায়ের বসন বদলের সময় এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা রাখে মন্দির কর্তৃপক্ষ।

এর আগেও কলকাতার বারোয়ারি পূজায় একটি সোনার গহনার দুর্গা নজর কেড়েছিলো সকলের।
সূত্র : সংবাদ প্রতিদিন

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত