ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ১১:৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিরতি কাটিয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। পরপর দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নিগার সুলতানা জ্যোতিরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যে নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে ঘোষিত দলে আসতে যাচ্ছে পরিবর্তন। পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন এই দুই টুর্নামেন্ট থেকে। দিন কয়েক আগে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান তৃষ্ণা। সেই ব্যথা না কমায় স্ক্যান শেষে জানা গেল টিআর ২ ধরা পড়েছে তার। 

৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে সুস্থ হতে। যে কারণে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। ফলে এই পেসারের বদলে কে যাবে সেটা নিয়ে আলোচনা চলছে। বিশ্বস্ত সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে তৃষ্ণার বদলি হিসেবে ডাক পেতে যাচ্ছেন ফারজানা ইয়াসমিন মেধা।

এদিকে, চলতি মাসের ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে-সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং।

৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

এ দিকে, টুর্নামেন্টের অন্যান্য দলের চেয়ে র‍্যাংকিংয়ে ভালো অবস্থায় থাকায় এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালে ভারত বা জাপানের বিপক্ষে খেলবে তারা। 

বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা ইয়াসমিন মেধা।

aliul / aliul

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়