নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরপরই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছেন প্রধান কোচ জাভি হার্নান্দেজ। দলের অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের শারীরিক অবস্থা এবং ক্লাব পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গত মৌসুমের শেষের দিকে হাঁটুর ইনজুরিতে পড়েন ডি ইয়ং। ইনজুরি গোপন রেখে তীব্র যন্ত্রণা ও ইনজেকশন নিয়ে বিশ্বকাপে খেলায় তার শারীরিক অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। সমস্যাটি নিজে নিজে সুস্থ না হলে তাকে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হতে পারে, যা তাকে মাসের পর মাস মাঠের বাইরে ঠেলে দেবে।
ইনজুরি সত্ত্বেও বিশ্বকাপে খেলার সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটির বর্তমান কোচ হ্যানসি ফ্লিক শাস্তি হিসেবে তার কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ডও কেড়ে নিয়েছেন।
নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ২ টি গোল করা এই তারকার ভবিষ্যৎ এখন ইনজুরি আর ক্লাব রাজনীতির জটিল মারপ্যাঁচে ঝুলছে।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ