ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ২:৪

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, উজবেকিস্তান ও চাইনিজ তাইপে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। আগেই সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে হঠাৎ করেই সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাফুফে।

সংবাদ সম্মেলন স্থগিতের কারণ হিসেবে বাফুফে জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত উক্ত সংবাদ সম্মেলন হচ্ছে না।’

বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কারণ, আগামীকালই উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফলে এই সংবাদ সম্মেলন বাতিল হওয়ার পর বাছাইপর্বের আগে দলের লক্ষ্য, প্রস্তুতি কিংবা প্রত্যাশা নিয়ে কোচ ও খেলোয়াড়দের কাছ থেকে সরাসরি জানার আর তেমন কোনো সুযোগ থাকছে না।

বিশেষ করে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে বাংলাদেশের লক্ষ্য কী—গ্রুপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে দলের পরিকল্পনাই বা কী—এসব প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগও কার্যত নস্যাৎ হয়ে গেছে বাফুফের আকস্মিক সিদ্ধান্তে।

জানা গেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিতর্ক ও সমালোচনা চলছে। তার কিছু বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে বাফুফেও অস্বস্তিতে রয়েছে।

এমন পরিস্থিতিতে আজকের সংবাদ সম্মেলনে কোচ জেরার্ড জোন্সকে উপস্থিত করানো নিয়ে বাফুফের মধ্যে অস্বস্তি ছিল কি না, সেই প্রশ্নও উঠছে।

যদিও সংবাদ সম্মেলন বাতিলের সঙ্গে কোচকে ঘিরে বিতর্কের কোনো সম্পর্ক রয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বাফুফে দেয়নি। ফেডারেশনের পক্ষ থেকে শুধু ‘অনিবার্য কারণ’ দেখানো হয়েছে।

তবে শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন বাতিলের ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন সামনে এসেছে। 

aliul / aliul

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার