ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৩:১০

মোহামেদ সালাহকে দলে ভিড়িয়ে ফুটবলে বড়সড় চমক দিয়েছিল তুরস্কের ক্লাব ট্রাবজোন্সপোর। এবার তারা লিভারপুলের সাবেক আরেক তারকা মিডফিল্ডার ফাবিনহোকে দলে এনে ফুটবল বিশ্বকে নতুন করে চমকে দিয়েছে। অ্যানফিল্ডের সেই সফল ও আলোচিত জুটিকে আবার একসঙ্গে খেলতে দেখা যাবে তুর্কি লিগে।

সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে তিন বছর কাটানোর পর ফাবিনহো ফ্রি এজেন্ট হিসেবে ট্রাবজোন্সপোরে যোগ দিলেন।

ফাবিনহোর আবার ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফেরার জোরালো গুঞ্জন উঠেছিল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তিনি শেষ পর্যন্ত বেছে নিয়েছেন তুরস্কের পথ।

দীর্ঘ তিন মৌসুম পর আবার মাঠে একসঙ্গে নামছেন সালাহ ও ফাবিনহো। এর আগে লিভারপুলের হয়ে তারা একসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় শিরোপা জয় করেছিলেন।

ট্রাবজোন্সপোরে যোগ দেওয়ার পর থেকেই নিজের ঝলক দেখাতে শুরু করেছেন ৩৪ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ক্লাবের হয়ে নিজের তৃতীয় ম্যাচেই তুর্কি পরাশক্তি বাসা কসেহিরের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ের মূল নায়ক ছিলেন সালাহ। ম্যাচে ট্রাবজোন্সপোরের দুটি গোলই আসে তার পা থেকে।

গত মৌসুমে ট্রাবজোন্সপোর তুর্কি কাপ জয় করে এবং লিগে তৃতীয় স্থান অধিকার করে নিজেদের শক্তির জানান দিয়েছিল। এবার সালাহ ও ফাবিনহোর মতো বড় বড় তারকাদের এনে ক্লাবটি তাদের শিরোপা জয়ের লক্ষ্য আরও সুসংহত করল।

বর্তমানে তুর্কি ফুটবলে রোমেলু লুকাকু, দুসান ভ্লাহোভিচ এবং নাথান আকের মতো বিশ্বখ্যাত তারকাদের আগমন ঘটেছে। সেই তালিকায় নতুন মাত্রা যোগ করল ট্রাবজোন্সপোরের অল-রেড সালাহ-ফাবিনহো জুটি।

aliul / aliul

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার