ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যের ল্যাবে ৪৩ হাজার ভুয়া করোনার রিপোর্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ৩:৯

করোনার প্রায় ৪৩ হাজার ভুয়া রিপোর্ট দিয়েছে যুক্তরাজ্যের একটি ল্যাব। ল্যাবটি থেকে করোনাভাইরাস আক্রান্তদেরকে পজিটিভ রিপোর্ট না দিয়ে দেওয়া হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার (১৫ অক্টোবর) প্রায় ৪৩ হাজার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। ইউকেএইচএসএ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছে।

ইউকেএইচএসএ’র এক বিবৃতিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে ল্যাব টেস্টের এসব ভুল রিপোর্ট পেয়েছে নমুনা দাতারা। এর মধ্যে বেশির ভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা।

মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলাফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিতে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

যুক্তরাজ্য সরকার বলছে, পিসিআর পরীক্ষা এলএফডির তুলনায় বেশি নির্ভুল হয়। সুতরাং এলএফডি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর যদি পিসিআর পরীক্ষায় নেগেটিভ আসে তবে মানুষ সেলফ-আইসোলেশনে থাকা বন্ধ করে দিতে পারে। তাই ল্যাবরেটরির পিসিআর পরীক্ষায় ভুল নেগেটিভ সনদের মানে হচ্ছে, ভুলবশত করোনাভাইরাস আক্রান্ত হাজার হাজার মানুষের সেলফ আইসোলেশন বন্ধ করার অনুমতি দিয়ে দেওয়া। এর ফলে অন্যদের সংক্রমিত হওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।

ইউকেএইচএস-এর পাবলিক হেলথ বিভাগের পরিচালক উইল ওয়েলফেয়ার বলেন, ‘আমরা ওই ল্যাবে অনুসন্ধান করেছি। অনুসন্ধানে এলফডি কিংবা পিসিআর পরীক্ষার কিটে কোনো সমস্যা পাওয়া যায়নি।’

সূত্র : রয়টার্স

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত