ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ দুপুর ৪:৫৫

ব্যাট হাতে ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী কী করতে পারেন তা এখন আর কারও অজানা নয়। এবার ঘরোয়া প্রতিযোগিতা দুলীপ ট্রফিতে তিনি বল হাতে চমক দেখিয়েছেন। ব্যাট হাতে ব্যর্থতার দিনে বৈভব ইস্ট জোনের হয়ে বোলিংয়ে এসে এক ওভারেই নিয়েছেন দুটি উইকেট। 

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের মাঠে দুলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট জোনের মুখোমুখি হয়েছিল ইস্ট জোন। তৃতীয় দিনে বাঁ-হাতি স্পিন দিয়ে নজর কেড়েছেন ইস্ট জোনের বৈভব। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই তিনি প্রথম উইকেটটি তুলে নেন। তাকে উড়িয়ে মারার চেষ্টায় কিশান লিংদোহ কাভার অঞ্চলে ক্যাচ দিয়েছেন।


একই ওভারে বৈভবের আরেকটি বলে সফট ডিসমিসাল হয় ইমলিয়াতি লেমতুর। ক্রিজে নেমে প্রথম বলে বৈভবকে চার হাঁকিয়ে পরের বলে এজ হয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক ইশান কিষাণকে। তরুণ এই ক্রিকেটারের এক ওভারে ২ উইকেট নেওয়ার ভিডিও এক্স একাউন্টে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে।

যদিও ইস্ট জোনের প্রথম ইনিংসে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি বৈভব। ৬ বলে মাত্র ৮ রান করলেও তার দল প্রথম ইনিংসে ৪৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। প্রথম দিনেই বাংলার ব্যাটার সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ সেঞ্চুরি করে দলের এই বড় স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইস্ট জোনের ৪৬৭ রানের জবাবে নর্থ ইস্ট জোন তাদের প্রথম ইনিংসে মাত্র ১১১ রান তুলতে সক্ষম হয়। ইস্ট জোনকে ৩৫৬ রানের বিশাল লিড পেয়ে যায়।

ফলো-অনে পড়ে নর্থ ইস্ট জোন তাদের দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। তৃতীয় দিনেই তারা গুটিয়ে গেছে স্রেফ ১৪৬ রানে। ফলে ইনিংস এবং ২১০ রানের বড় ব্যবধানে জিতেছে বৈভব-কিষাণের ইস্ট জোন।

aliul / aliul

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার