স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে ছিলেন না শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে ঠিকই যোগ দিয়েছিলেন। আর শেষ টেস্টের একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন এই পেসার।
প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তার বোলিং অস্ট্রেলিয়া দলেরও নজর কেড়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বেশ প্রশংসা করেন। মাঠে অবশ্য শরিফুলকে সেদিন স্টার্কের সঙ্গে বেশ কিছু সময় আলাপ করতে দেখা যায়।
দুই দিন বাদে আজ মঙ্গলবার শরিফুল খোলাসা করলেন স্টার্কের সঙ্গে আলাপের কথা, 'যখন খেলাটা শেষ হলো, তখন আমি স্টার্ককে বললাম, 'আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি কি একটু সময় দেবেন?' বলল, “হ্যাঁ, অবশ্যই।”
'স্টার্ককে জিজ্ঞেস করলাম কীভাবে একটা সিরিজের আগে ফিটনেস নিয়ে কাজ করে বা কীভাবে নিজেকে প্রস্তুত করে। যেহেতু উনি বলতেছিল যে উনার বয়সটাও একটু বেশি, ৩৬, উনার ভিন্ন প্রস্তুতি থাকে, আমাদের হয়তো ভিন্ন। তারপরে কীভাবে ফিটনেস মেইনটেইন করে খেলার পরে-এগুলো নিয়েই কথা হয়েছে।'
অনেক সময় দলের একাদশে সুযোগ মেলে না শরিফুলের। মূলত টিম কম্বিনেশনের কারণে, 'টিম কম্বিনেশনের কারণে একটু বাইরে থাকতে হয়, কিন্তু আমি তাও প্রস্তুত থাকি। যে কোনো সময় আমি প্রস্তুত খেলার জন্য।'
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ