ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৫:৫৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে সমর্থকদের খুব বেশি প্রত্যাশা ছিল না। যদিও দুই ম্যাচের সিরিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ৯ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে টাইগাররা। 

প্রথম টেস্টে বল হাতে আগুন ঝরানো হাসান মাহমুদ সিরিজ ড্র হওয়ায় কিছুটা হতাশ, 'সব খেলোয়াড়রাই চেষ্টা করেছে তাদের সেরাটা দিয়ে খেলার। সেটার প্রতিফলন এখন পর্যন্ত আমরা অনুভব করতে পারছি যে আমরা আসলে একটা জিনিসের জন্য যে লড়াই করেছিলাম, সেটা প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সিরিজটা ড্র হয়।'

টাইগার এই পেসার জানালেন শতভাগ আধিপত্য বিস্তার করতে না পারলেও ৮০% পেরেছেন তারা, 'আমরা এখানে আসার আগে যেই স্বপ্নটা দেখেছিলাম, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে খেলব এবং আধিপত্য বিস্তার করব, আমার কাছে মনে হয় যে আমরা ১০০% না হলেও ৮০% পূরণ করতে পেরেছি।'

'আমরা ইনশাআল্লাহ যত সময় ধরে এসব পরিস্থিতিতে খেলব, আধিপত্য বিস্তার করব এবং বড় বড় দলের সঙ্গে খেলব; আশা করব যে সামনে আরও, আরও ম্যাচ জিতব এবং আরও আধিপত্য বিস্তার করব বিশ্ব ক্রিকেটে।'

aliul / aliul

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার