ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ রাত ৮:২

ক্যারম খেলার মধ্য দিয়ে উদ্বোধন হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬। দুই সপ্তাহের এই ক্রীড়া উৎসবটি দুপুরে হোম অব বিএসপিএ-তে স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) নির্বাহী পরিচালক মিসেস আসমা আশরাফী সাকলাইন।

বিএসপিএ যুগ্ম-সম্পাদক ফয়সাল তিতুমীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ স্পোর্টস কার্নিভালের রোমাঞ্চ উপভোগ করার আহ্বানের পাশাপাশি সরকার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।  জাহেদ পারভেজ চৌধুরী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মিসেস আসমা আশরাফী খেলাধুলার উন্নয়নে কিউট ভবিষ্যতেও কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এবার মোট ৮ ইভেন্ট ১২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বিএসপিএর শতাধিক সদস্য।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে— আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সকল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ভেন্যুতে।

aliul / aliul

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা