রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন
রাজধানী ঢাকার চারপাশের নদ-নদী—বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা—এর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সেল আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ সরেজমিনে পরিদর্শন করেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার-এর নেতৃত্বে গঠিত ‘রাজধানী ঢাকার চারপাশের নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক কার্যক্রমের কেন্দ্রীয় সেল আশুলিয়া ল্যান্ডিং স্টেশন হতে নদীপথে যাত্রা করে নারায়ণগঞ্জ নদী বন্দরের উদ্দেশ্যে এ পরিদর্শন পরিচালনা করে।
পরিদর্শনকালে নদীর উভয় পাড়ের ওয়াকওয়ে, ল্যান্ডিং স্টেশন, ওয়াটার বাস স্টেশনসহ বৃত্তাকার নৌপথের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনে জনাব মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় এবং জনাব মোঃ রাজিব আহসান, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জনাব বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর-হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; জনাব জাকারিয়া, সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়; জনাব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; ড. ফাহমিদা খানম, ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; জনাব মোহাম্মদ মসিউর রহমান, নির্বাহী পরিচালক (সচিব), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ; জনাব মকসুমুল হাকিম চৌধুরী, চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন; জনাব মোঃ মুহিদুল ইসলাম, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; জনাব সাজেদুর রহমান, যুগ্মসচিব ও কর্তৃপক্ষের সদস্য (পরিঃ ও পরিঃ); জনাব রকিবুল ইসলাম তালুকদার, সদস্য (প্রকৌশল); জনাব মোঃ সাইফুল ইসলাম, পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ; ক্যাপ্টেন (অবঃ) মোঃ শাহজাহান, পরিচালক, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ; ডিআইজি, নৌপুলিশ; বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড; ঢাকা ওয়াসা; বাংলাদেশ নৌবাহিনী; ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন; জেলা প্রশাসন, ঢাকা; পরিবেশ অধিদপ্তর; বাংলাদেশ কোস্ট গার্ড; সহকারী অ্যাটর্নি জেনারেল; বৃত্তাকার নৌপথ সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে কেন্দ্রীয় সেল আশুলিয়া ল্যান্ডিং স্টেশন, গাবতলী ল্যান্ডিং স্টেশন, বছিলা লঞ্চঘাটসহ বৃত্তাকার নৌপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করে। একইসঙ্গে নদীর তীরবর্তী ওয়াকওয়ে, ল্যান্ডিং স্টেশন, যাত্রী ওঠানামার স্থান, নৌপথের অবস্থা এবং নদীর উভয় তীরে বিদ্যমান বিভিন্ন অবকাঠামো ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
উল্লেখ্য, রাজধানী ঢাকার চারপাশের নদ-নদী ও তৎসংযুক্ত খাল, নালা, শিল্প ও গৃহস্থালি বর্জ্য নিঃসরণস্থল, অবৈধ/অননুমোদিত ড্রেন এবং অন্যান্য দূষণের উৎস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী ও খালের নাব্যতা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ, নদ-নদী পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘রাজধানী ঢাকার চারপাশের নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ শীর্ষক কার্যক্রমের জন্য ০১টি কেন্দ্রীয় সেল এবং এর অধীনে ০৩টি সাব-কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
গঠিত কেন্দ্রীয় সেল সংশ্লিষ্ট নদ-নদী, খাল, নালা ও ড্রেনসমূহের দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমে নীতি নির্ধারণ, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং সার্বিক তদারকির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিদর্শন শেষে কেন্দ্রীয় সেলের সদস্যবৃন্দ নারায়ণগঞ্জ নদী বন্দরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা রক্ষা, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ, অবৈধ দখল ও দূষণের উৎস নিয়ন্ত্রণ এবং নদীকেন্দ্রিক পরিবেশ ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় সেলের এ সরেজমিন পরিদর্শনের মাধ্যমে রাজধানীর চারপাশের নদ-নদীর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে নদী পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল