ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ১২:৫৭

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষে আবারও সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। সেখানে আফগানিস্তানের আয়োজনে ওয়ানডে ও টেস্ট খেলার কথা থাকলেও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের বদলে এখন ত্রিদেশীয় সিরিজ হবে। তৃতীয় দল হিসেবে যুক্ত হচ্ছে জিম্বাবুয়ে। 

আসছে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আসন্ন সিরিজটি কার্যত অনিশ্চিত। যে কারণে এই সময়ে স্কিল ক্যাম্পের ওপর কাজ করবেন জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা। 

এরপর আগামী অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে কথা ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের।  

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ দিকে ছিল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কারণ আফগানিস্তান বোর্ড জিম্বাবুয়েকে প্রস্তাব দিয়ে রেখেছিল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। এতদিন চুপ থাকলেও শেষ পর্যন্ত ট্রাইনেশন সিরিজটি খেলার জন্য রাজি হয়েছে তারা। 

বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে যোগ হচ্ছে জিম্বাবুয়ে দল। সেক্ষেত্রে বেড়ে যাবে ম্যাচের সংখ্যা। অক্টোবরের শুরুতেই আয়োজিত হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই ত্রিদেশীয় ওয়ানডে লড়াই। এরপর হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি।

aliul / aliul

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স