ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২৬ দুপুর ৪:১০

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ভারতের করা ৯ উইকেটে ৫০৩ রানের জবাবে খেলতে নেমে মাত্র ২৯০ রানে অলআউট হলে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। মনে হচ্ছিলো এই ম্যাচেও সহজ পাবে ভারত। কিন্তু সিরাজ-কৃষ্ণাদের বিপক্ষে ব্যাট হাতে যেন একাই লড়ে যাচ্ছেন লঙ্কান ব্যাটার সোনাল দিনুশা। দুই ম্যাচের চার ইনিংসে তুলে নিয়েছে তিনটি সেঞ্চুরিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮৭ রান। ফলে ১৭৪ রানের লিড পেয়েছেন লঙ্কানরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনেই ৬ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দলীয় সংগ্রহে ছিল ২২৯ রান। তখন পর্যন্ত মাত্র ১৬ রানের লিড নিতে পেরেছিল স্বাগতিকরা। এমতাবস্থায় মনে হচ্ছিলো প্রথম দিনের প্রথম সেশনে হয়তো দ্রুতই অলআউট হয়ে যাবে শ্রীলঙ্কা।

কিন্তু দিনের শুরু থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোনাল দিনুশা। এসময় তাকে সঙ্গ দিতে থাকেন কেশারা নুয়ান্থা। দুজন মিলে গড়েন ১১২ রানের জুটি। ১৫০ বলে ৪৬ রানে আউট হন নুয়ান্থা। পরের উইকেটে নেমে ২ রান করেন প্রবাথ জয়সুরিয়া।

এদিকে লাহিরু কুমারাকে নিয়ে আপনতালে খেলে যাচ্ছেন দিনুশা। ইতোমধ্যে সেঞ্চুরিও তুলে নিয়েছেন। এর মাধ্যমে দুই ম্যাচের চার ইনিংসের মধ্যে তিনটি শতক হাঁকানোর রেকর্ডও গড়েছেন। তার আগে এই রেকর্ড রয়েছে কেবল দুই লঙ্কান ব্যাটারের। এখন পর্যন্ত ১০০ রানে অপরাজিত রয়েছেন দিনুশা ও ২ রানে কুমারা অপরাজিত থাকেন।

aliul / aliul

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

পাকিস্তানের বিপর্যয়ের মাঝে নজর কাড়লেন রাজা, প্রশংসায় সাবেকরা

৫ ম্যাচে ৮ গোল করা রাফিনিয়া ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এখনই হচ্ছে না এইচপির ক্যাম্প, পেসারদের নিয়ে হবে বিশেষ অনুশীলন

সিপিএল অভিষেকেই বাজিমাত করলেন মিরাজ

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে যা বললেন বাংলাদেশি পেসার

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

নাপোলিকে হারাল আর্সেনাল, ম্যাক-অ্যালিস্টার জেতালেন লিভারপুলকে

তোরেসের হ্যাটট্রিক, দেম্বেলের জোড়ায় প্রতিপক্ষের জালে পিএসজির ৬ গোল

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনার ৫ গোল