১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। পিএসজির সঙ্গে ২৩ বছর বয়সী এই ফুটবলারের দলবদল নিয়ে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, প্রায় ১৩৫ মিলিয়ন ইউরোর চুক্তি হতে পারে।
বুধবার রাতে দুই ক্লাবের মধ্যে চুক্তির মূল বিষয়গুলো নিয়ে সমঝোতা হয়েছে। এখন বাকি আনুষ্ঠানিকতা শেষ করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই লিভারপুলে যোগ দিতে ইংল্যান্ডে যাবেন বারকোলা।
গত মৌসুমে পিএসজির হয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন বারকোলা। করেছেন ১৩ গোল, সঙ্গে ছিল ৭টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে পিএসজি লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি জিতেছে চ্যাম্পিয়নস লিগও।
তবে দলে নিজের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিলেন না বারকোলা। নতুন চুক্তিতেও সই করতে চান না বলে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ডের ইচ্ছা ছিল নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার, আর সেই গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন প্রিমিয়ার লিগের লিভারপুলকে।
লিভারপুলের কোচিং স্টাফও বারকোলাকে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন। দুই ক্লাবের মধ্যে সমঝোতা এখন চূড়ান্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে দলবদল সম্পন্ন হওয়ার অপেক্ষাই শুধু বাকি।
ব্যক্তিগত শর্ত নিয়ে কোনো জটিলতা নেই বলেও জানিয়েছে দ্য অ্যাথলেটিক। অ্যানফিল্ডে যাওয়ার ব্যাপারে বারকোলা শুরু থেকেই দৃঢ় ছিলেন। ফলে চুক্তির বাকি আনুষ্ঠানিকতা শেষ হলেই নতুন ক্লাবের হয়ে তার পথচলা শুরু হওয়ার কথা।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ