ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীকে হত্যা চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ৩:৪৯
রাজশাহীতে খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ এর দশম শ্রেণির ছাত্রী (বর্ষা) কে হাতুড়ি দিয়ে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে ।শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সামনে বর্ষার পরিবার ও এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
মানব বন্ধনে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক-কলামিস্ট গোলাম সারোয়ার, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আইএইচসিআরএফ'র সাধারণত সম্পাদক সাগর নোমানী প্রমুখ।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন আইএইচসিআরএফ এর প্রচার সম্পাদক সাজেদুল হক টিটু, সদস্য মানিক,আদিল,তুষার,আয়ুব,খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাহানারা ফেরদৌস, মেরিনা আক্তার, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম ও এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল, রনি, রাসেল, টিটু,খালেক প্রমূখ।
 
ভুক্তভোগী বর্ষা(১৫) রাজশাহী নগরীর হাদির মোড়ের খাদেমুল ইসলাম স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী  ও একই এলাকার মুকুল আলী(৪০) ও জরিনা বেগম (৩২) দম্পতির মেয়ে।
 
মানববন্ধনের বক্তারা ঘটনার বিবরনে বলেন, ঘটনার সূত্রপাত ৬৫০ টাকার ঋনের  জের ধরে। জানা যায়, বর্ষার বাবা মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ বাবদ একই এলাকার মইদুল (৪০) ৬৫০ টাকা পাওনাদার। সেই টাকা না পাওয়ায় মইদুলের স্ত্রী নাজমা, মেয়ে মনিকা(১৫) ও মইদুল বর্ষার পরিবারের সাথে গালাগালি, রেষারেষি শুরু করে। মনিকা ও বর্ষা একই স্কুলের শিক্ষার্থী হওয়ায় কথা কাটাকাটি হয় ২৭ সেপ্টেম্বর স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ কুমার সাহা ও উভয় পরিবারের অভিভাবকের উপস্থিতি মীমাংসা করা হয়। তারপরও  অতর্কিত ভাবে ২৯ সেপ্টেম্বর হাদির মোড়ে বাঁধের নিচে ডাবলুর দোকানের সামনে মনিকার বাবা ও মা বর্ষাকে একা পেয়ে পুনরায় হামলা শুরু করে। ঐ হামলায় বর্ষার ওড়না খুলে নেয় মইদুল, নাজমা মারধর করে এবং মনিকা হাতুড়ি দিয়ে আঘাত করে।  বোয়ালিয়া মডেল থানায় বর্ষার পরিবার গত ১ অক্টোবর মামলা করেও যথাযথ ব্যবস্থা না হওয়ার কারনেই এই মানববন্ধন বলে বক্তারা জানান।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু