শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ
রাজধানীর কামারপাড়ায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শহীদ মেধাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ সেন্ট্রাল হলে কামারপাড়া শাখার উদ্যোগে ‘শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ডা. রাকিব শহীদ রুমী, অভিভাবক প্রতিনিধি আনোয়ার পারভেজ ও মো. সোহাগ এবং এলামনাই প্রতিনিধি আজিজুল হাকিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পড়াশোনার পাশাপাশি তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভালো ফলাফল করেছে, তাদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।
আমরা চাই, শহীদ শিক্ষা পরিবারের প্রতিটি শিক্ষার্থী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিতে শহীদ মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণের মতো আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও চরিত্র গঠনের ওপরও গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, ‘একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘আজ যারা পুরস্কৃত হয়েছে, তাদের এ অর্জন ধরে রাখতে হবে। একই সঙ্গে যারা এবার পুরস্কার অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীই ভালো ফলাফল করতে পারে।
অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলামনাই প্রতিনিধি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী