মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন অফিস সহকারী (তৃতীয় শ্রেণির কর্মচারী) মো. জাহাঙ্গীর আলমকে ঘিরে বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের দাবি, তিনি প্রায় ১৬ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। একাধিকবার বদলির আদেশ জারি হলেও তা কার্যকর হয়নি। গত ১৬ বছরে অন্তত ছয়বার তার বদলির আদেশ জারি হয়েছে বলেও জানা গেছে। তবে প্রতিবারই রহস্যজনকভাবে সেই আদেশ বাতিল হয়ে তিনি পুনরায় একই কর্মস্থলে বহাল থাকেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। এছাড়া অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন একই কর্মস্থলে অবস্থান করছেন। আরও অভিযোগ, তিনি সহকর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ দাখিল করে কর্মপরিবেশে অস্থিরতা সৃষ্টি করেন। এমনকি একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)-এর বদলির পেছনেও তার ভূমিকা ছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
এবিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিস সহকারী (তৃতীয় শ্রেণির কর্মচারী) মো. জাহাঙ্গীর আলম দৈনিক সকালের সময় কে বলেন, আমি ডিবিতে কর্মরত আছি তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা