সাধারণ সম্পাদক সুজন, কোষাধ্যক্ষ আশরাফ আলী
শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির (HSIA Unit Welfare Committee) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গত ২৭ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে মো. রফিকুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক এবং এভিয়েশন সিকিউরিটির (এভসেক) মো. আশরাফ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী ও নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে বিমানবন্দরের তিনটি বিভাগের প্রধানদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে অভিনন্দন জানান সদস্যরা। কমিটির ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনায় পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এরপর নতুন নেতৃত্বের অধীনে কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী সদস্যদের ফুল দিয়ে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে। সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং কর্মপরিবেশে সৌহার্দ্য বজায় রাখতে নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার