মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
ইন্টার মায়ামি তাদের কোচিংয়ের নেতৃত্বে পরিবর্তন এনেছে। গুইলেরমো হোয়োসকে সরিয়ে দলের নতুন প্রধান কোচ করা হয়েছে ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজকে। তার নিয়োগে বড় হাত রয়েছে লিওনেল মেসির, এমন গুঞ্জন ওঠার পর তা প্রত্যাখ্যান করেছেন হোয়োস নিজেই।
বৃহস্পতিবার মায়ামি এক ঘোষণায় জানিয়েছে, ওয়ার্ক পারমিট মিললেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব বুঝে নেবেন গঞ্জালেজ। সেই সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন হোয়োস। শুক্রবার সকালে তাকে প্রশ্ন করা হয়, গঞ্জালেজকে আনতে মেসি কি প্রধান ভূমিকা রেখেছেন?
হোয়োস সোজাসাপ্টা উত্তর দিয়েছেন, ‘না না (গঞ্জালেজের নিয়োগ মেসির চিন্তায় ছিল না)। এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল।’ তিনি ব্যাখ্যা দিলেন, ‘তার মতো ব্যক্তিত্ব ও সেরা খেলোয়াড়দের কাছ থেকে যেমন প্রত্যাশা করেন, তেমন প্রভাব মেসির আছে বলে মনে করি। আমার ধারণা অন্য জায়গাতেও এমন প্রভাব থাকে। এই যেমন বোকা জুনিয়র্সে, আপনি পারেদেসের মতো খেলোয়াড়ের সঙ্গে হয়তো আলোচনা করবেন। কারণ বোকায় সে সত্যিকারের একজন মর্যাদাপূর্ণ খেলোয়াড়, একজন কোচের থেকে যাওয়া কিংবা নতুন কারও আসার ব্যাপারে তার কথার ভার আছে।’
মেসি ও গঞ্জালেজ একসময় জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। ২০০৫ সালে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইয়ে তারা সতীর্থ ছিলেন। এবার তারা মিলিত হচ্ছেন ভিন্ন ভূমিকায় থেকে। টানা পাঁচ ম্যাচ জয়খরার পর গঞ্জালেজ নিচ্ছেন নতুন দায়িত্ব।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি