ঢাকায় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা:
রাসুল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ জীবনভিত্তিক বাস্তবায়নের আহ্বান
রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ কেবল বাহ্যিক আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উৎযাাপন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবী (সা.)-কে যেভাবে সম্মানিত করেছেন, আমাদেরও সেভাবেই তাঁর শান-মান ও মর্যাদা তুলে ধরতে হবে।’ তিনি উপস্থিত ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে আরও বলেন, মহানবী (সা.)-এর পরিভাষা ও পরিচয় উপস্থাপনে কোরআন নির্দেশিত মেথডোলজি বা পদ্ধতি অনুসরণ করাই সমীচীন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার (সিআইআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সকালের সময়-এর সম্পাদক ও প্রকাশক এবং পরিষদের উপদেষ্টা মো. নূর হাকিম বলেন, ‘আমরা যদি নিজেদের সত্যিকারের নবীপ্রেমিক দাবি করি, তবে সমাজে এখনও কীভাবে গীবত, সুদ, হিংসা এবং অন্যের হক নষ্ট করার মতো অন্যায় ছড়িয়ে থাকে? নামাজ পড়েও যারা সুদ, গীবত বা মানুষের হক নষ্টের সাথে যুক্ত থাকেন, তাদের আচরণ রাসুল (সা.)-এর আদর্শের পরিপন্থী।’ তিনি বলেন, ‘শুধু দাড়ি বা টুপির মতো বাহ্যিক সুন্নতের সুনির্দিষ্ট চর্চায় সীমাবদ্ধ না থেকে রাসুল (সা.)-এর সার্বিক জীবনবিধান (কোড অব লাইফ), আদর্শ ও নীতিকে সমাজ ও রাষ্ট্রযন্ত্রে বাস্তবায়ন করতে হবে। তবেই সমাজ উন্নত হবে এবং মানুষের সত্যিকারের কল্যাণ সাধিত হবে।’ সভায় উপস্থিত অন্যান্য বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে শিক্ষানীতি এবং নেতৃত্ব সবচেয়ে বেশি অবক্ষয়ের দিকে ধাবিত হয়েছে। এই দুটি ক্ষেত্র সংশোধন করে রাসুল (সা.)-এর পূর্ণাঙ্গ আদর্শ প্রতিষ্ঠিত করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন ও সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ এম. নাদিম উদ্দিন আল আজাদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আজিজুর রহমান বিন ফজলুল হক।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামুল বানাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালী, পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হাকীম এবং পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি হাফেজ মাছুম আহমদ দুধরচকীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দক্ষিণ সুরমা সিলেটের লালাবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. নাজমুল ইসলামের সার্বিক পরিচালনায় আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের সার্বিক কল্যাণ এবং স্থায়ী শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Aminur / এমএসএম
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪