সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিয়ানীবাজার উপজেলা ইউনিটের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) রাত এগারটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। ভাটারা থানার তদন্ত কর্মকর্তা জানান, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবের নামে ২০ টির মতো মামলা রয়েছে।
জানা যায়, আওয়ামী শাসনামলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন পল্লব। দুইবারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আবুল কাশেম পল্লবের ছিল ব্যাপক প্রভাব। বর্তমানে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। এর আগে, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন আবুল কাশেম পল্লব।
২০১৮ সালের নির্বাচনে প্রথমবারের মতো বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন দাপুটে এই আওয়ামী লীগ নেতা। ২০০৯ সালে ছাত্রাবস্থায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের এই নেতা। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক